প্রেম হিংসুটে
- শেখ মাফিজুল ইসলাম
প্রেম হিংসুটে, প্রেম অহংকার,
তবু প্রেম দ্বারে এসে কড়ানাড়ে বহুবার;
রং তুলি নিয়ে বসে যায় নদীর ধারে, সাগর পারে।
প্রেম যে দূরে ডাকে, প্রেম যে মরীচিকা
তবু হৃদয় উচ্ছ্বাসে জোনাক-রঙা প্রেম
হেটে যায় একা একা।
প্রেম দূরে ডাকে, মরুভূমির বুকে
সৌধ গড়ে তোলে; দূরের বনে প্রেমিক যখন
আঁচল পেতে রাখে, নপুংসকের প্রেম
লজ্জায় দু’চোখ ঢাকে।
চুম্বনে কাঁপে ঠোঁট, কাঁপে দেহ মন
দেহে প্রাণ যতক্ষণ;
প্রেম আকাশ ছুঁতে চাই,
সক্ষম প্রেমিক কামবীজ পুঁতে রাখে
গুপ্ত চেতনায়।
প্রেম তবু কাঁদায়, হাসায়
নিরুদ্দেশের পথে ফিরে চলে যায়
একা---একা---।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।