কথার মিনতি
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
কথার মিনতি
আমিনুর রহমান
প্রকাশকাল:১৮.৪.২০২০
কথাটুকু যেন যায়না থেমে
কোনদিন
যেন না ভাসে বুক কখনো
আঁখি জলে,
বন্ধুত্বটুকু স্মৃতির আখরে রেখো
অমলিন,
দূর থেকে কারো ভালবাসা যেন
বারবার ডেকে চলে!
হাসির মূহুর্তবেলা,কিছু অভিমান
কিছু চেনা কষ্ট
ছুঁয়ে থাক হৃদয়ে,
বারবার আমার কথাগুলো
মনে রেখো
খুব যত্ন করে।
হঠাৎ সব কোলাহল ছেড়ে
নি:শব্দ,নিশ্চুপ
কেমন লাগবে তখন?
আমাকে মনে পড়বে কি খুব?
চেনা আলো যদি হয় আঁধার
ভেঙে যায় যদি বাতিঘর,
অদৃষ্টের লিখন ভেবে নিয়ে
করবে কি শুধুই পরিতাপ?
১৮.৪.২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।