নববর্ষ
- আমিনুর রহমান (তপু রায়হান) - বাংলা নববর্ষ

নববর্ষ
আমিনুর রহমান
১৪.৪.২০২০

তোমার পানে চেয়ে হে আলোকিত সূর্যোদয়
তুমি আসবে বলে আমি হয়েছি নির্ভয়
বসন্তবেলার এখনো হয়নি নিশাবসান
জীবন থেকে চৈত্রের হয়েছে অবসান
তুমি আসবে বৈশাখ তাই অবাক চেয়ে রয়।

ছুঁয়ে যায় সোনালী আলোক রেখা
ভুলে যায় অপ্রাপ্তির সব সীমারেখা
অতীতের ব্যথা ভুলে গিয়েছি সব
চারিদিকে নব নব আনন্দোৎসব
রঙিন স্বপ্নের নেশাতে চোখে তৈলচিত্রলেখা।

ফুলের হাসি আর কোকিলের কুহুতান
নববর্ষের খুশিতে মেতে করে জয়গান
বিষাদ সিন্ধুতীরে বিবর্ণ পাথরের ফুল
আনন্দে উদ্ধাসিত প্রাণী-উদ্ভিদকুল
নিরবধি বয়ে চলে স্বমহিমায় নদীর কলতান।

সংক্রান্তির উৎসবের সব পর্ব হলো শেষ
মহামারির ছায়ায় পানসে উদ্দ্যম অবশেষ
নববর্ষ তোমাকে জানাই হাজার প্রণাম
ছড়িয়ে দাও গতিময় সৌন্দর্য্য অভিরাম
অনুরোধ দেখে যেও বাসন্তী ফুলের ভগ্নাবশেষ।

তোমার নব আলোর আগ্নেয়গিরির ঝলকে
মহামারি বিদায় করে নাও চোখের পলকে
শতাব্দীকাল পেরিয়ে দাঁড়িয়ে তোমার দ্বারে
বাঁচতে দাও অবহেলিতদের আলোর ভোরে
সোনালী ইতিহাস লিখে দাও তাম্র প্রস্তরফলকে।

(শুভ নববর্ষ ১৪২৭)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।