করোনা ভাইরাস
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী (করোনা ইস্যু)

করোনা ভাইরাস
আমিনুর রহমান

১৩.৪.২০২০

করোনা ভাইরাস তুমি ফিরে যাও
রেখে যাও তোমার ভয়
বন্ধ হয়েছে মদের আখড়া,জুয়ার আসর
নাইটক্লাবের বেহায়াপনা,পতিতাবৃত্তি
বন্ধ হয়েছে নৈতিক অবক্ষয়।

যুবসমাজ মিশেছিলে গানের আসরে
দাঙ্গা-বিভেদ আর হিংসার হয়েছে ক্ষয়
বিশ্বজুড়ে কারফিউ হয়েছে জারি
নেই কোথাও মজলুমের আহাজারি
মানবতার আবার হয়েছে পুনর্বিজয়।

করোনা ভাইরাস তুমি ফিরে যাও
রেখে যাও তোমার ভয়
পরিচ্ছন্নতায় প্রকৃতি পেয়েছে নতুন প্রাণ
আতঙ্কে বিশ্ব মোড়ল ও কাঁপছে
ভুলে গিয়েছে করতে যুদ্ধজয়।

করোনা ভাইরাস তুমি ফিরে যাও
রেখে যাও তোমার ভয়
মুখোশে ঢেকেছে মুখ বিষাক্ত ফ্লুর ভয়ে
অসচেতন পেয়েছে খুঁজে সচেতনতার মানে
বাহিরের পরিবেশ ছেড়ে ঘরেই মিলেছে আশ্রয়।

করোনা ভাইরাস মিনতি ফিরে যাও
রেখে যাও তোমার ভয়
লকডাউনে বের হতে না পেতে
অনেকেরর মেলেনি একটুকু খাবার
ওরা দিনমজুর;অসহায়-নিরুপায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026