ঝড় ও প্রেয়সী
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
ঝড় ও প্রেয়সী
আমিনুর রহমান
১৮.৪.২০২০
উদাস করা ঝড়ের
মাতাল বুনো হাওয়া
মেঘের কাছে একটু
বৃষ্টির গান চাওয়া।
ঘূর্নী বাতাসের বেগ
গাছের দোলাচল
মন করে উতলা
ভাসে শাড়ির আঁচল।
দূর পথের বন্ধুর দেশে
যাবো বাতাস বেয়ে
কিন্তু,একি হাল
আসছে কাল মেঘ ছেয়ে!
উড়াল পঙ্খী নাওয়ে
যাবো বন্ধুর বাড়ি
হঠাৎ আবার শুরু হলো
আকাশের বাড়াবাড়ি!
যদি ঝড় আসে আসুক
তবুও আমি যাবো
বন্ধুর দেখা না পেলে
মেঘের আকাশ পাবো!
ঝড়ের আমি ভয় করিনা
মনে চৈতি খরা
প্রেয়সী যদি কষ্ট দেয়
দেখবো আকাশের অশ্রুঝরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।