দোলাচল
- আমিনুর রহমান (তপু রায়হান) - ছড়া

দোলাচল
আমিনুর রহমান
১৮.৪.২০২০

দোলাচলে দোলে মন
দোলে শিশুর দোলনা
দোলাচলে প্রেম আসে
খেলে ভেবে খেলনা।

দোলাচলে দিন আসে
রাত আসে নিত্য
দোলাচলে মিথ্যার দম্ভে
ঢাকা পড়ে সত্য।

দোলাচলে ঋতু আসে
শরৎ,শীত,হেমন্ত
দোলাচলে দোল খায়
ঋতুরাজ বসন্ত।

দোলাচলে গ্রীষ্ম আসে
বর্ষার অথৈ জল
দোলাচলে প্রেম আসে
চোখ করে ছলছল।

দোলাচলে মন দোলে
চোখের সামনে আয়না
দোলাচলে বিভ্রান্ত কেউ
দেখেও দেখা যায়না।

দোলাচলের চক্রে সবাই
ঘুরছে ফিরে রাত্রিদিন
কারোর ঘরে সুখসমুদ্র
কারো আবার মরণবীণ!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৪-২০২০ ০০:০৭ মিঃ

নিখুঁত প্রকাশ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026