কিন্তু?
- সুকন্যা তিশা
কিছু কষ্ট পেতে চায় না মন,
তাও গুমরে ফেঁপে উঠে কষ্টের তীব্র দাবানলে ।
আগ্নেয়গিরির লাভার মত অশ্রুধারার অগ্ন্যুৎপাত ঘটে
দর্শন স্নায়ুর চারপাশে,
প্রবল বেগে এলোমেলো ভাবনাগুলো ছুটোছুটি করে
স্নায়ুকোষের প্রতিটি মাইক্রনে,
চারপাশ শূন্যতায় ছেয়ে যায় খানিকের মধ্যে ,
সহজসরল কথাগুলোও অগোছালো বিক্ষিপ্ত হয়ে যায়।
দিক-বেদিক হয়ে স্বপ্নগুলো হুমড়ে পড়ে
হৃদ যন্ত্রের এ কোষ থেকে ও কোষে।
হাজারো আক্ষেপ ,না পাওয়া যন্ত্রনা অভিমানিত হয়ে
গলিত পুজের মত পড়তে থাকে আপনাআপনি।
বিশ্রি কুৎসিত মনটাকে তখন যাচ্ছে-তাই লাগে ।
ঠিক তখনই ওই ‘সান্ত্বনা’ শব্দটাকে “গোদের উপর বিষফোঁড়া”
আর “করুণা’ শব্দটাকে অযাচিত নেড়া কুকুরের ধেয়ে আসার মত মনে হয়।
মন শুধু একাকিত্ব খুঁজে ,শুধুই একাকিত্ব,
নিজেকে একান্তে ভালোবাসতে চায় কিছুক্ষন,
উপেক্ষা অবহেলার বদলা নিতে আঁকড়ে ধরতে চায়
গভীর সমুদ্রের ওই এক টুকরো খড়কুটো বেশধারী ‘আশা’ কে ।
পালিয়ে বাঁচতে চায় দুঃসহ কঠিন সত্যের হাত থেকে ।
মুখ ফেরাতে চায় জীবনের নোংরা বাস্তব থেকে।
কিন্তু?
হ্যা ,জীবন ওই কিন্তুতেই থেমে যায়,হেরে যায় মন,
মৃত্যু হয় অপরিনত আকাঙ্খার ।
কারন ? কারন কিন্তুই জীবনের বাস্তব,উপহাসিত নিয়তি ।
মেনে নিতে হয় ,মানতে বাধ্য হয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।