শেষ ঠিকানা
- আমিনুর রহমান (তপু রায়হান) - মরমী

শেষ ঠিকানা
আমিনুর রহমান
১৯.৪.২০২০

দয়াল!মায়া দিয়া বানাইলা সংসার
তবুও বুঝিনা আমি যে ঠিক কার
দু:খের দিনে সব আপন পর
তখন আমি আপন শুধু মার।

সাদা কাফনে যাবো আঁধার গোর
সেটা আমার শেষ ঠিকানার ঘর
কোন মায়াতে বাঁধলাম জলসাঘর
পরকালে আপন কেউ নাই যে তোর!

মরলে হবে নামের পরিচয় হবে লাশ
জীবনচক্রের বদলে থামবে না উল্লাস
আমল না থাকলে ভবে হবে কঠিন আযাব
জন্মের তরে মৃত্যু আসবে প্রকৃতির স্বভাব।

একদিনের কান্নাকাটি,দুইদিনে হবে শেষ
মায়ায় বাঁধা সোনার পাখি উড়বে অবশেষ
যখন আমি থাকবোনা আর যাবো দূরে চলে
আমিহীন প্রেমের পাখি যাবে আমায় ভুলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026