নিরুপমা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

নিরুপমা
আমিনুর রহমান
১৮.৪.২০২০

আকাশের নীল পানে চেয়ে আছি,
দেখিনি কখনো আকাশের সীমা
সাগরের কত-শত জল ছুঁয়েছি
ধূসর জীবনের স্বপ্নের নাম নিরুপমা;
নদীর স্রোতের মতো নব মাতমে বিভোর,
শূন্য পথে হেঁটে চলি একাকী জীবনভোর।

দিন আসে দিন যায় বসন্ত যায় চলে,
শেষ দেখা হয়েছিল শ্রাবণ এক রাতে
দূর পথে স্বপ্নের পাখি উড়ে ডানা মেলে
মুখোমুখি বসেছিল হাত রেখে হাতে,
ধরা কণ্ঠে বলেছিল;'আমি হারিয়ে যাবোনা।'
সে আমার স্বপ্নলোকের প্রেয়সী;নাম নিরুপমা।

উৎসুক দৃষ্টিতে ছিল লুকানো মায়া দ্বীপ আঁকা
সুখের পায়রা দুখে দূর আকাশে দেয় পাড়ি
ধ্রুব কাল মেঘের আড়ালে লুকায় অভিসারিকা
শান্ত দীঘির পারে মেঘেদের ভিড়ে প্রেয়সীর বাড়ি
মায়াভরা চোখে চেয়ে হারিয়ে ফেলি সব উপমা
সে আমার গল্প-কবিতার প্রেরণা;নাম নিরুপমা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০৪-২০২০ ২২:২৩ মিঃ

পড়ে বিমোহিত হলাম।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026