অনন্ত যাত্রা
- আমিনুর রহমান (তপু রায়হান) - সৈনিক জীবন

অনন্ত যাত্রা
-আমিনুর রহমান

২০.৪.২০

মা,বিদায় বেলা অশ্রুসিক্ত নয়নে দাও বিদায়
দেশের তরে যুদ্ধ
বিজয় প্রত্যয়ে দৃঢ় প্রাণ
আমি তোমার লড়াকু ছেলে।

আমাকে যেতেই হবে মা
অনিশ্চিত এ যুদ্ধে হয়তো ফিরে আসবো না!
মেয়ের কপালে চুমু এঁকে মনে হয় এটাই শেষ চুম্বন।

দুর্গম পথ পাড়ি দিচ্ছি আমরা কতোক সৈনিক
দেশের শত্রুদের নিশ্চিহ্ন করার অভিপ্রায়
শত্রুশিবিরে বন্দি হয়েছে আমার ভাই
উদ্ধার করতেই হবে -এমর্মে সামনে এগিয়ে যায়।

গেরিলা যুদ্ধের কঠিন মূহুর্তে মনে পড়ে শেষ কথাটি
কাজ শেষে ফিরে এসো শীঘ্রই প্রিয়তম
বুকে শত্রুর বিষাক্ত গুলি বিঁধেছে;আর দেখা হবেনা প্রিয়তমা
বিদায় প্রিয়জন;দেখা হবে পরপারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026