আয়নার মতো মুখ
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

আয়নার মতো মুখ
আমিনুর রহমান
২১.৪.২০২০

তোমার মুখটা ঠিক আয়নার মতো
যখন অভিমান করো
তখন স্পষ্ট বোঝা যায়।

যখন হাসিখুশি থাকো
তখন ও বুঝতে পারি
আয়নামুখে তাকিয়েই।

আমার কাছে লুকাতে চেয়োনা কিছু
আমি জানি তুমি কখন ভাল থাকো
আমি জানি তুমি কথন কষ্ট পাও।

আমি তোমার সবকিছু
একবার দেখেই পড়তে পারি
কারণ,তোমার আয়নার মতো মুখ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।