শেষ চিঠি
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
শেষ চিঠিতে লিখলে যখন
তোমার মনটা খারাপ!
তখন হতে ঘুম আসেনা
কখন হবে আলাপ!
আলাপ হবার রাস্তা বন্ধ
কথা করে খেলাপ
প্রতারণা নিলে বেছে
করাতে আত্মবিলাপ।
তোমার কাছে ছিলাম আমি
শুধু একটা কাঠগোলাপ
বুঝতে আমি পেরেছি যে
দেখে তোমার কার্যকলাপ।
আর কিভাবে তোমার সাথে
হবে প্রেমের বার্তালাপ
আমায় ছেড়ে পাখি তুমি
একদিন করবেই অনুতাপ।
২১.৪.২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।