প্রথম প্রেমের অনুভূতি
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

কি শরাব দিলে ঢেলে
মাতাল নেশায় চোখ যায় জ্বলে
কি যাদুর ছলনে প্রেয়সী
বাঁধলে মায়াবী সুতোর ছলে।

কি মায়া জড়ালে প্রেমা
ডুবে আছি সাগরের জলে
সব কিছু ঠিক গেল
যখন তুমি কাছে এলে।

কি এমন ভালবাসা
মিছেমিছি স্বপ্ন-আশা
দুটি মনের মিতালীতে
না বলা কিছু ভাষা।

কি এমন স্বপ্ন দেখালে
আমি ঘুমের মোহে বিভোর
আমার স্বপ্নের মোহ কাটে
যখন ক্রমেই হয়ে যায় ভোর।

কি এমন কাছে যাবার নেশা
উদাস উদাস লাগে একা
তুমিহীন একটু দূরে থাকলে
ভাবনা কখন হবে দেখা।

কি এমন প্রেমের বিরহ জ্বালা
যায়না কোনমতেই ভোলা
প্রাণে প্রাণে লাগে দোলা
শেষ হয়ে যায় ভবের খেলা।

২১.৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026