গানের সুর
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

মরু সাহারার তৃষা ছড়ানো চোখে
তাকালে যখন আমার দিকে
বুকে তখন সাইমুম ঝড়
বাতাসে উতলা আমার অন্তর।

বারবার পিছু ফিরে ফিরে চাই
আমার চোখ তোমাতে হারাই
যদি দূরে যাও দৃষ্টির অগোচর
বেদনার আকাশে জমে বালুচর।

বাতাসে শরীরের বসন যায় উড়ে
আমি কিভাবে রাখবো তোমাকে ধরে
তুমিতে বিলীন আমার মন:প্রাণ
লু-হাওয়াতে ও ভাসে তোমার ঘ্রাণ।


তোমার পদধব্নি যেন এখনো বাঁজে
তুমি আছো আমার গানের সুর মাঝে
তুমি আমার মনের একটা সুরের পাখি
দিবা-নিশি তাই তোমাকে মিষ্টি সুরে ডাকি।



২১.৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।