এলাকার বড়ভাই
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী (করোনা ইস্যু)

এলাকার বড়ভাই
আমিনুর রহমান
২১.৪.২০২০

এলাকার বড় ভাইদের
এখন কেন দেখা মেলেনা?
ভোটের সময় তারা ছাড়া
কারোর সাথে হয়না তুলনা!

সভা-সেমিনারে বড়ভাই
করতেন উচ্চকন্ঠে গলাবাজি
বলতেন তিনি দেশের তরে
রাখতে পারেন জীবনবাজি।

করোনার দুর্দশার দিনে
একমুঠো ত্রাণদানে তিনি নাই
ক্ষুধার জ্বালায় মরছে কতোক
না দেখলে তিনি কেমন বড়ভাই!

ভোটের সময় ভিক্ষা চাইলে
দিবি মেপে ভিক্ষা কিছু ত্রাণ
শুয়োরগুলোর জন্যই আজ
এলাকার মানুষের হচ্ছে বদনাম।

সরকারি ক্রাণের চাল-ডাল মেরে
হয়েছে এখন কোটিপতি
জনতার বরাদ্দ কেড়ে
হয়েছে বাড়ি-গাড়ির অধিপতি।

ধাপ্পাবাজ এই চামচাগুলো
সুযোগ বুঝে একেক দলে
যখন যেদিকে হাওয়া বয়
তখন তাদের কথা বলে।

হিসাব মিলিয়ে রাখো সবাই
আবার ফের আসবে বড়ভাই
সভায় দেখাবে জনদরদী ভান
প্রস্তুত থাকো,মলতে হবে কান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026