বিশ্বগ্রাসী ক্ষুধা
- আমিনুর রহমান (তপু রায়হান) - করোনা ইস্যু
বিশ্বগ্রাসী ক্ষুধা
আমিনুর রহমান
চারিদিকে লাশ আর হাহাকার
অধিকার কি নেই বাঁচবার
লকডাউনে অবরুদ্ধ চারিধার
কিভাবে মিলবে একমুঠো খাবার?
ঘরে ঘরে শোক-মাতম-নিস্তব্ধতা
গুমরে গুমরে কাঁদছে বিশ্বমানবতা
আহাজারিতে বিপর্যস্ত জন-সমাজ
লাশের মিছিলে হচ্ছে জায়নামাজ।
বিশ্বগ্রাসী ক্ষুধা ভর করেছে কাঁধে
খাবারের আশায় ছুটবে দলবেঁধে
লকডাউন সবার কল্যাণের জন্য
কিভাবে বাঁচবে ঘরে না থাকলে অন্ন?
৯.৪.২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।