মুক্তা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

মুক্তা
আমিনুর রহমান
২১.৪.২০২০

মুক্তা,ভুলতে না পারার বেদনা কেমন তুমি জানো?
বাউলা অন্তরে মোমের মতো নরম মন
স্পর্শ আদরবিহীন রাত কাটানো কত কঠিন জানো?

মুক্তা,চোখের নিচের কালিদাগ,নির্ঘুম রাত্রির হাহাকার কি শোনো?
রাতের আকাশের তারা ও জানে কি কারণ
দীর্ঘশ্বাসে নিকোটিনের ধোঁয়ায় রাত সাজানো!

মুক্তা,হিমেল হাওয়া যায় উড়ে বলতে সেই কথাটি?
বিষাদ মেঘে ঢাকা যার জগৎমাখা অকারণ
তুমি কি জানো?প্রতীক্ষার পর্বশেষে সুখ ছড়ানো?

মুক্তা,গোলাপী জামাটা পরে কি এখনো আমায় খুঁজো?
চুলের বেণীতে গোলাপ-মাধবী ফুল গুঁজো?
চেনা নাম ধরে ডাকলে কি মনে হয় কার স্মৃতি জড়ানো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026