রহমতের বৃষ্টি দাও
- এস জামান হুসাইন - খেলা ঘর

রহমতের বৃষ্টি দাও প্রভু
রহমতের বৃষ্টি দাও,
তোমার করুণায় করোনা
নাও প্রভু, ভাসিয়ে নাও।

পাপের বোঝা বেড়েছে অনেক
কোটি গুনে শত,
বৃষ্টির স্রোতে ধুয়ে দাও প্রভু
মোদের পাপরাশি যত।

বিপদ- আপদ, বালা- মুসিবত,
দূর করে দাও সব ক্ষত।
মুছে দাও অনাহারীর চোখের
অশ্রু, সাগরের মতো ।

মজলুম জনতার আহাজারীর
গল্প হয়েছে কত!
অসহায় হয়ে তোমার কাছে
করেছে মাথা নত।

তোমার রহমতের চাদরে
নাও দয়াময়, ঢেকে নাও,
বঞ্চিত কর না প্রভু মোদের
রহমতের বৃষ্টি দাও ।

২২ এপ্রিল ২০২০
লালমনিরহাট ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৪-২০২০ ২২:৫২ মিঃ

Ameen


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026