ধানগাছের ছন্দ
- পঙ্কজ শীল

নয়ন তোমার কোনদিকে যায়
ডানে বায়ের সবুজ ফসল মাঠে?
দেখো তবে চাষা ভায়া-
সোনারই ধান কেমন করে কাটে।

কাটার মাঝে ছন্দ আছে
বাজলে কানে তাল লাগে না ভীষণ?
কচাৎ কচাৎ- কচাৎ কচাৎ
আহা কি সুর! বললো এসে মিশন।

রাগ দেখাবো! শুধুই মিশন?
নিজের বুঝি ভাল্লাগেনি খুবই?
কিযে বলো পল্টু তুমি-
এমন ছন্দে মনানন্দে ডুবি।

আচ্ছা জানো! তার আগেতে
ধানের গাছে ছন্দ কোথায় থাকে?
তা জানিতো! লক্ষ্য রেখো-
'হনুমানে শিস দিয়ে যায় নাকে'

আমার নাকে? নাকি তোমার?
-না বাবুজি ওটাও না; ধুরো!
বাতাস যখন দ্রুতবেগে-
ধানের আগায় দৌড়ে আসে পুরো।

ও বুঝেছি! ছন্দ ওটা?
মোটেই আমার ছিলো না তো দৃষ্টি,
আমরা কত্ত সৌভাগ্যবান-
ধরার বুকে পেয়ে এমন সৃষ্টি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৪-২০২০ ২০:০৯ মিঃ

সুকোমল


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026