দুষ্টু রামু
- পঙ্কজ শীল

লালুর একটা গরু ছিলো,নাম ছিলো তার রামু
ক্ষুধার জ্বালায় উঠতো বলে ঘাসের বস্তা খামু!
রামু ছিলো অহংকারী- বদমেজাজি-দুষ্টু
তাকে নিয়ে কোন কাজই হতো না তো সুষ্টু।
লালু ভাবে এক গরু নয় কিনতে হবে আরো
একটা দিয়ে জমি চাষে বাজবে আমার বারো!
আনলো কিনে দামী গরু রঙটা গায়ের কালো
রামুর দেখে হিংসে হলো,লাগলো না তাই ভালো!

লালু মহাখুশি হয়ে মাথা নেড়ে হাসে
গরু হলো একটি জোড়া ভালো হবে চাষে।
চাষের জন্য গরু দুটি নিয়ে গেলো মাঠে,
চালাক রামু আলসে করে ধীর লয়েতে হাটে!
রামু বলে- তাকে নিয়ে কেমনে যাবো কাজে?
সে যে হলো আস্ত গাধা গায়ের রং টা বাজে!

লালু কি আর উপায় পেলো?গরু দিলো বেচে
অহংকারী রামুর জন্য পড়লো লালু প্যাঁচে!
দুষ্টু রামুর দুষ্টুমিতে বেচলো গরু বারো,
রামু ভাবে আমায় ছাড়া,কাজ না হয় আজ সাড়ো।
রামুর জ্বালায় লালু এখন গেলো না আর চাষে
জমি গেলো কপাল গেলো,চালাক রামুর নাশে।
লালুর উঠোন ভর্তি যে নেই কাঁচা ঘাস আর খড়ে,
রামু ভাবে আমার পেটটা দে না এবার ভরে!
সপ্তাখানেক পরে লালু তাকেও দিলো বেচে
দুষ্টু রামুর দিন কাটেনা আগের মতো নেচে।
অন্য বাড়ি গিয়ে রামু মালের গাড়ি টানে!
রামুর বুকটা ফাটে এখন মন বেদনার বানে।
বুঝতে পারে রামু এবার সব হলো তার দোষে,
ওই ব্যাটা কি লালুর মতো আমারে আর পোষে!
রামু ভাবে হায়রে জীবন আমার-মস্তবড় ভুলে
নিজের পাপের সাজা নিলাম নিজের ঘাড়ে তুলে।

২৩.০৯.২০১৮ খ্রি.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৪-২০২০ ২০:০৮ মিঃ

Excellent


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026