ভালবাসার বিয়ের পরে
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

ভালবাসার বিয়ের পরে
-আমিনুর রহমান

অচেনা কাব্যর কাব্য কথাগুলো
ভাল লাগবেনা তোমার আর,
এতো মিষ্টি-মিষ্টি কথা হঠাৎ
তেতো-তেতো মনে হবে তোমার!

পূর্বের আমি'র সাথে কখনো
মিলবেনা এই আমি,
ভাববে পরিবর্তিত হয়ে গেছে
তোমার প্রেমের স্বামী।

পূর্বে ভাবতে চাঁদের দেশ পাড়ি দেবে
তোমার মনের মানুষকে নিয়ে,
চিনতেই পারোনি তাঁকে
সে অচেনা শুধু তোমাতে পেয়ে।

এখন আর সে শুনতেও চাইনা
রাতে তুমি খেয়েছ কি?
না জেনেই ঘুমিয়ে পড়ে
নতুবা উত্তাপ ছাড়াই
আগুনে জল ঢালে,
তবুও ভালবাসবে কি?

পূর্বে তুমি মান করেছো তাই
করে কত আয়োজন
মান ভাঙতো সে,
এখন সে ফিরেও দেখেনা
কেন কাঁদছো তুমি?
কেন করেছ মিছে অভিমান?

অভিমানী,বৃথা মুখ লুকিয়েছো
কারো কোলে,
ভাবছো সে তোমাকে গেছে ভুলে!
যে আছে অন্তরের মাঝে মিশে
সে কি এত সহজে পারে যেতে ভুলে
হয়তো তুমি শতজনম পূর্বে তাঁরই ছিলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026