হৃদয়হীনার জন্য ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

হৃদয়হীনার জন্য ভালবাসা
আমিনুর রহমান

আমি এক নির্দয়কে ভালবেসেছি
ভিখারীর মতো যার দ্বারে হাত পেতেছি
শত অপমানের পরেও তাকেই ভেবেছি

সেতো উড়াল দেওয়া পাখি
যায়না কোনমতে ধরে রাখি
মুক্ত ডানায় হাওয়ায় ভাসে
মনের ঘরে লুকিয়ে থাকে।

আমার বুকের ভেতর আগুন জ্বেলে
খুব খুশীতে যাচ্ছে হেসে-খেলে
আমি আছি তার অপেক্ষায় দোর মেলে।

অযাচিত যার পানে চেয়ে থাকি
সেইতো মনে পোষা পাখি
বারবার কেন তাকেই শুধু ডাকি
যে আমাকে দিয়েছে ফাঁকি।

আমি চিরকাল যার প্রেমের কাঙাল
মনে পড়ে প্রেয়সীর কথা সন্ধা-সকাল
আমার সমগ্র জীবনটাই যেন অতীতকাল!

ব্যথিত হৃদয় করে কান্না
তাকে দেখলে খুশীর বন্যা
সেইতো মুক্তা-মতি-পান্না
প্রথম প্রেমের রাজকন্যা।

হায়রে!আমার হারিয়ে যাওয়া হিরামন পাখি
ছবি আঁকি,স্বপ্নে দেখি,করি কত মাখামাখি
সে আমার পদ্মআঁখি;যাকে নিয়ে কাব্য লিখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।