প্রেমের পিপাসা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
প্রেমের পিপাসা
-আমিনুর রহমান
২৮.৪.২০২০
হাওয়ার সমুদ্রে ভেসে চলি
অসংখ্য নক্ষত্রে ঘেরা আকাশ,
মনের কথা একা একা বলি
বসন্তে উত্তাল মাতাল বাতাস।
উড়ছে দুরন্ত বলাকা-শতদল
শিশির ভেজা চোখে ফুল,
ফলেছে অফলা বৃক্ষে ফল
বাতাসে ওড়ে কার কালচুল।
সে কি সেই প্রেয়সী আমার!
যে ছিল কোন এক কালে,
প্রথম প্রেমের ছন্দ-স্পন্দনে
মেতেছিলাম যার মায়ার জালে।
তোমার অপেক্ষায় কেটেছে প্রহর
বিনিসুতোয় গাঁথা ছিল রাত্রি-দিন,
বিষাদবরণে ঢেকেছে আমার ক্ষণ
দেখেছি যখন তব মুখটা মলিন।
পৃথিবীর পথে হেঁটেছি কত-শত
সমুদ্রের জলে করেছি স্নান,
কত অবগাহনে ভেসেছি দুজন
আজও রয়েছে স্মৃতিতে অস্নান।
প্রেমের পিপাসা মেটেনি এখনো
শেষ অনুরোধ,একবার এসো,
তোমার তরে প্রেমের মিনতি
ফের আরেকবার নাহয় ভালবেসো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।