ফের যদি দেখা হয়
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

ফের যদি দেখা হয়
কলমে-আমিনুর রহমান
২৭.০৪.২০২০

ফের যদি দেখা হয়
কোন এক উৎসবমুখর দিনে
কোন মাঠের শেষ প্রান্তে
অথবা কোন এক পথের শেষে

অথবা শিশির স্নাত ভোরে
নতুবা উত্তপ্ত রোদ্দুরে
উদাস করা বুনো মাতাল বাতাসে
নতুবা পুরনো আম গাছ তলে

ফের যদি দেখা হয় অন্ধ কোন গলিতে
কুয়াশা জড়ানো মাধবীতলে
নতুবা তোমার চেনা কোন স্থানে
দেখা করার জন্য যেথায় তুমি আসতে!

চুপ করে থাকবে তুমি এ সময়
নির্বাক চাহনীতে একরাশ তাকিয়ে!
যে জীবনটা পার করেছিলে একযুগ আগে
আবার ভাবতে বসবে কি একযুগ পরে!

ফের যদি দেখা হয় মুখোমুখি আরেকবার
লাজে কি মুখ লুকিয়ে রাখবে?
ফের যদি বলি,লাল শাড়িটা পরে সামনে এসো
লাল টুকটুকে মিষ্টি বউ হয়ে সাজবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026