ব্যর্থ প্রেম
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
ব্যর্থ প্রেম
আমিনুর রহমান
তোমরা যারা ব্যর্থ প্রেমে নিকোটিনে আসক্ত
পরামর্শ নিতে আমার কাছে এসো
পোড়া দগ্ধ অন্তরের জ্বালা আমি বুঝি
প্রেমের দামে মনকে ভালবেসো।
রাত্রিদিন কার তপস্যা মনে
লুকিয়ে রাখো আগলে সযতনে
তবুও স্বপ্ন অধরা থেকে যায়
ভালবাসার বিনিময়ে কষ্টই শুধু পাও!
প্রেমতো যেন আগুন আগুন খেলা
সময়ের স্রোতে ফুরিয়ে যায় বেলা
প্রেম মানে প্রেমিকের বুকভরা দীর্ঘশ্বাস
প্রেম মানে অলীক স্বপ্নের অন্ধবিশ্বাস।
ভালবাসার বিনিময়ে পাওয়া হতাশা
অবহেলা পেতে পেতে মিটে গেছে আশা
প্রেমের টান ভুলতে ফের প্রেমে পড়ো!
আগুনের কত উত্তাপ দেখতে ঝাপ দিয়ে মরো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।