বিচ্ছেদ চাইনা কেউ
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

বিচ্ছেদ চাইনা কেউ
আমিনুর রহমান
২৮.৪.২০২০

বিচ্ছেদ চাইনা কেউ
তবুও বিচ্ছেদ হয়
স্মৃতির দহনে বিক্ষত হতে হতে-
ছাই চাঁপা আগুনে পুড়তে পুড়তে-
কিছু স্বপ্নের মৃত্যু দেখতে দেখতে-
সহ্য করতে শিখে যায়।

বিচ্ছেদ চাইনা কেউ
তবুও বিচ্ছেদ হয়
চেনা মানুষটা জানতে চাইনা,কেমন আছো?
এখন কি আগের মতো তেমন হাসো?
আমাকে ছাড়া একা কিভাবে বাঁচো?
সবটুকু কি ছিল অভিনয়!

বিচ্ছেদ চাইনা কেউ
তবুও বিচ্ছেদ হয়
এখন কি প্রিয়তমের কোলে মাথা রেখে ঘুমাও?
সুখ পাবার আশায় দমকা বাতাস থামাও?
সেই পুরনো গাছটা দেখে কি থমকে দাঁড়াও?
মনে পড়ে কি শেষ অনুনয়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026