কলমকে শপথবাক্য পাঠ
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

কলমকে শপথবাক্য পাঠ
আমিনুর রহমান
২১.৪.২০২০

হে আমার কলম!
একটা শপথ করো
কখনো সত্য ছাড়া মিথ্যা লিখবেনা
ইতিহাসের পাতায় পাতায় বিকৃতি
ধর্মগ্রন্থের পাতায় পাতায় নিন্দাবাদ
চেতনাবাজির নামে ডিগবাজি খেলা
রাজনীতির নামে দূর্নীতির মেলা
বুদ্ধিজীবির নামে চাটুকার দালাল
এসব থেকে দূরে থাকবা।

হে আমার কলম!
একটা শপথ করো
কখনো কারো কাছে মাথানত করবেনা
কারোর পদতলে সৃষ্ট তুমি নও
কারোর বাপেরটা খেয়ে-পরা তুমি নও
নও তুমি সরকারি কোন কর্মচারি
নও তুমি কারো কাছে মাথা বিক্রিকারী
তাই সর্বদা সত্যকে তুলে ধরো প্রাচীরের মতো
বিদ্ধ করো অমানবিকদের উত্তম সমালোচনায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৪-২০২০ ১১:৪০ মিঃ

হে আল্লাহ এই রমজানের ইবাদতের বরকতে আমাদের মাফ করে দিন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026