গৌরবের ধানকাটা
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর

কাঁচা হোক পাকা হোক
ধান কাটবোই এবার!
দেশের জন্য এ জীবন
বাজী রাখলাম এবার!

কেউ নাও স্মার্ট ফোন
কেউ ডিএসএলআর,
লিড নিউজ হতে হবে,
নইলে সবই অসার!

ফটোসেশন হতে হবে,
ফাটাফাটি মেক আপ!
সান গ্লাস চোখে রবে
সব খাপের খাপ!

এক পোজে দশ ছবি,
তিন মিনিটে কাটা শেষ!
চারিদিকে রটে যাবে
সংবাদ হবে বেশ!

চাইলে ধান কাটতে পার
সাত তলায় বসে!
এডিট করে বসিয়ে দিব
ফটোশপ আছে!

আমরা নেমেছি মাঠে
রচিবো নয়া ইতিহাস!
কৃষকের মুখের হাসি
থাকবে বার মাস!

প্যান প্যান করো অলস
আছো যত মিথ্যুক!
পরের সুখ দেখলে জ্বলে
তোমরা চিরকালই নিন্দুক!

এ ধান কাটা গৌরবের
বুজবে না মুর্খের দল!
আমাদের কাটা দেখে
বুকে জ্বলবে অনল!


শাওনাজ, ঢাকা।
২৮ এপ্রিল ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৪-২০২০ ২২:৩৯ মিঃ

Sob natok


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026