দেখা দাও প্রভূ
- সিবগাতুর রহমান

আল্লাহ রাসুল নাম শুনেছি
নয়নেতে দেখি নাই
তোমরা আমায় দাওনা বলে
কোথায় গেলে পাই।

শুনছি খোদার বসত নাকি
মানুষের অন্তরে
তাহলে সেই মানুষ আবার
কেমনে পাপ করে?

রাসুলের(স) নাম দিবানিশি
জপিছে যেই জন
সেই অভাগা কেমনে করে
বলাৎকার ধর্ষণ?

বুঝিনা তো হিসাব তোমার
ওগো দয়াময়
দেখা দাও দেখা দাও তুমি
যদি দয়া হয়।

আল্লাহ রাসুল নাম শুনেছি
নয়নেতে দেখি নাই
তোমরা আমায় দাওনা বলে
কোথায় গেলে পাই।
*****

রচনাকাল: ২৯ এপ্রিল ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৪-২০২০ ১৫:৩৯ মিঃ

Excellent


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026