আসল করোনা
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর

করোনা উগ্র পুঁজিবাদী,
করোনা দরিদ্র বিধ্বংসী !
গরীবকে টুটি চেপে মারে,
ধনীর সাথে করে হাসাহাসি!

কার্ল মার্কসের চিরশত্রু
চোখে পড়ে শুধু শ্রমিক!
এডাম স্মিতের ক্রীতদাস
নজরে নাই লোভী বনিক!

মার্কিনী-চৈনিক-ইয়ান্কি
মরণ ঘাতী করোনার জনক!
ঠুঁটো জগন্নাথ জাতিসংঘ,
কবে নড়বে তোর টনক!

গজবে গুজবে বিশ্ব নাকাল,
মানবতার সর্বনাশ!
তবুও এগিয়ে যেতে হবে,
যতক্ষণ আছে শ্বাস!

সুপার গতিতে আসছে
সারার চ্যাডক্স ভ্যাকসিন!
ঐ দূরে আওয়াজ শুনি
করোনার মরন বীণ!

ডাক্তার আছে, আছে পুলিশ,
আরো আছে কিছু মহাত্নন!
করোনা ঝড়ে ঢাল হয়ে,
আগলে রাখবে সারাক্ষণ!

প্রত্যাশা রাখি প্রার্থনায়,
ঐ বীরদের সাথে নিয়ে;
করোনা যুদ্ধে জয়ী হবো
মহা দুর্যোগ ডিঙ্গিয়ে!

চারপাশে ছড়িয়ে আছে
সুযোগ সন্ধানী বিভীষণ!
ওরাই কিন্তু আসল করোনা
চারপাশে রবে আজীবন!

শাওনাজ, ঢাকা।
২৯.০৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০৪-২০২০ ০১:৫৫ মিঃ

শ্রুতিমধুর  লেখা


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026