প্রতিশ্রুতি দিচ্ছি আটকে রাখবো না তোকে !!!
- সুকন্যা তিশা
রাগগুলো যখন মাথার মধ্যে কিলবিল করতো,
ইচ্ছে করতো পুরো পৃথিবীকে ভেঙ্গে ফেলি,
কি অদ্ভূত এক ব্যাপার !
তখনই যদি তোর
ঐ বলিষ্ঠ কন্ঠের ঝঙ্কার শুনতে পেতাম ,
কি এক আশ্চর্য শীলতলায় স্তব্ধ হয়ে যেত শরীরের প্রতিটি রক্তবিন্দু ।
কিন্তু কই তুই আজ ?
কই তোর সেই মধুর ও অস্ফুট ধ্বনি ?
কই তোর সেই নেশা ভরা পাগল করা কন্ঠস্বর ?
যার পাগলামীতে হেরে যেতো পাহাড়সম ক্রোধও।
এখনও তো মাঝে মাঝে রেগে ফেটে পড়ি আমি,
এখনও সমস্ত পৃথিবীকে আছড়ে মারতে ইচ্ছে করে আমার ।
কিন্তু ,তোকে পাই না। কেন পাই না বল তো ?
দেখ না ! আজোও ভিষণ রাগ লাগছে আমার ,
মাথা ফেটে যাচ্ছে অপারগতার কাছে,
ইচ্ছেগুলো চেলি মাছের মত চিলবিল করছে মস্তিষ্কের মধ্যে।
অথচ তুই আজো আমার পাশে নেই ,
একটু কি পারিস না আমার রাগটা ভাঙ্গিয়েই চলে যেতে ?
প্রতিশ্রুতি দিচ্ছি আটকে রাখবো না তোকে ,
রাগটা কমে গেলেই ছেড়ে দেবো ।
খুব কি বেশি চেয়ে ফেললাম ?
হয়ত একটু বেশিই ,আজ না হয় তাই সই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।