স্রষ্টার প্রেম
- আমিনুর রহমান (তপু রায়হান) - ধর্মীয়

স্রষ্টার প্রেম
আমিনুর রহমান
২.৫.২০২০

বাঁশি কাঁদে বাঁশবন থেকে বিচ্ছিন্ন হয়ে
আমি কাঁদি স্রষ্টা তোমায় না পেয়ে
আমি আমার প্রেম ভুলেছি তোমার জন্য
খোদা,কখনো আমায় ছেড়ে হয়োনা ভিন্ন।

আমিত্ব পরিত্যাগ করে বিলীন হয়েছি তোমাতে
তাই করুনা যাচি তোমার রহম নামের দয়াতে
আমি এক অধম পূজারী;তুমি মাবুদ আল্লাহ
নিজেকে জলাঞ্জলি দিয়ে হয়েছি ফানাফিল্লাহ।

আশার মালা গেঁথেছি তোমার গাফ্ফার নামে
আকাশের ঠিকানায় লিখেছি চিঠি রক্তখামে
মুছে গিয়েছে মন থেকে পুরোপুরি নরকের ভয়
চাতকের মতো তোমার নামে মশগুল হয়ে রয়।

অভিশপ্ত পৃথিবীর পাপে দগ্ধ আমার হৃদয়
যদি তুমি আমার হও মরণকে করিনা ভয়
থেমে গিয়েছে মন থেকে তীব্র বেদনার শোক
ইহলোকের মায়া ছেড়ে চেয়ে আছি ঊর্ধ্বলোক।

বোকারা ভাবে মক্কা-মদিনায় আল্লাহর বাস
আমার কল্পনায় ছড়িয়ে আছে তাঁর নিশ্বাস
প্রতিদিন প্রতিক্ষণে যার তরে করি ইবাদত
উদ্বিগ্ন চোখে চেয়ে শরাবে খুঁজি চিরন্তনের স্বাদ।

আল্লাহর চরণ ছুঁয়েছি বারবার মনের হস্ত দিয়ে
তোমার নেশায় হয়েছি মজনুন দিওনা ফিরিয়ে,
বিচ্ছেদের ভয়ে উতলা প্রাণ আমি এক মহাপাপী
মিলন আশায় সঁপেছি মনঃপ্রাণ;আমি অনুতাপী।

সৃষ্টি যতো নলখাগড়ার বাঁশি;সব তোমারি দান
তুমিই গড়েছ আদমকে নিজ হাতে,তুমিতো মহান
আমি আশেক বড় গুনাহগার;মাশুক দয়াল তুমি
প্রার্থনা খুলে দাও প্রেম দ্বার,দিও আমারে ক্ষমী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026