দুনিয়ার মজদুর এক হও
- আমিনুর রহমান (তপু রায়হান) - মে দিবস

দুনিয়ার মজদুর এক হও
আমিনুর রহমান
১.৫.২০২০

সময় এসেছে আবার
দুনিয়ার মজদুর এক হও
খেটে যদি না মেলে আহার
ঘোষনা করো নয়া ইশতেহার।

হুকুমের দাস কেউ তোমরা নও
ন্যায্য পাওনা আদায় করে নাও
শ্রমিক বলে তুমি ভিখারী নও
অভুক্ত পেটে কেন চুপ করে রও?

মালিক তুমি নও কারো অবতার
শ্রমিক সুখ-দু:খের বন্ধু তোমার
মজুরের ঘাম শোকাবার আগে
পরিশোধ করো পাওনা আগেভাগে।

শ্রমিকের উপর যদি ঝড় নেমে আসে
আমি শ্রমিক কবি থাকবো পাশে
প্রয়োজনে করবো বজ্র কঠিন হুংকার
শ্রমিক ভাই সেতো দেশের অহংকার।

দুনিয়ার মজদুর হাতে রাখো হাত
রক্তের নদী পেরিয়ে আনো রাঙা প্রভাত,
শ্রমিক শোষণের একদিন হবেই পরাজয়
আবার আসবে ফিরে শ্রমিকের বিজয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026