অকালসন্ধ্যার কথন
- সুকন্যা তিশা
একটু একটু করে তোর কাছ থেকে দূরে সরে যাচ্ছি,
হয়ত তুই নিজেও টের পাচ্ছিস।
তোর বিদায়টাকে সহ্য করতে পারবো না বলেই
নিজের এই স্ব-প্রস্থান যাতে কষ্টগুলো অতিরিক্ত হয়ে পড়ে না যায় ।
জানি কষ্ট পাচ্ছিস ,অবাক ও হচ্ছিস,
হয়ত ভাবছিস-
‘সেই আকুলতায় ব্যাকুল হওয়া প্রেম পিয়াসী
পাগলীটার পাগলামীটা হঠাৎ এভাবে থেমে গেল কেন ?’
তোর ভাবানা নদীতে নোঙর ফেলে
এই একই কথা আমিও ভেবে যাচ্ছি ।
সত্যি তো!কি করে এত সহজে বদলে গেলাম আমি ?
খুব কি সহজেই বদলে গেছি ?
নাকি বদলাতে বাধ্য হয়েছি হালের চক্রগুহে ?
একটু একটু করে নিজেকে আবিষ্কার করেছি নিরবতার অন্ধকারে,
যার ফলশ্রুতিতে আবেগগুলোও অকালেই আত্মাহুতি দিলো ।
কিছুতেই পারলাম না দুর্বার দুরন্ত ওই আবেগগুলোকে ধরে রাখতে,কিছুতেই না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।