বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

প্রতিদিনের কবিতা:
#বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা
কলমে-আমিনুর রহমান
৩.৫.২০২০

বয়সের ভারে নুয়ে পড়া এই শরীরটাতে,
কত রোদ্রের তাপ গেছে তার ইয়ত্তা নেই,
কখনো বৃষ্টি,কখনো ঝড় তবুও কর্মব্যস্ততা থামেনি তার,
এ শরীর বইতে পারেনা ভার;এখন আর।

অস্হিগুলো ক্ষীণ হয়ে গেছে,ভাজপড়া চামড়ার দাগ,
সম্পদের পাহাড়টুকুর হয়ে গেছে সবটুকু ভাগ,
প্রাপ্যটুকু পেলনা শুধু মূল অংশীদার,
যার হাত ধরেই হয়েছিল এ ঘর সোনার সংসার।

বৃদ্ধ বাবা আজ ও ফেলে দীর্ঘশ্বাস;
খোদা দাও সে শ্বাস,আবার করবো মাঠে চাষ
নতুবা পরিশ্রমের সবটুকু করে যাবো ভোগ,
তবুও মেটে যদি একটু মনের ক্ষোভ।

ছাইচাপা আগুন জ্বলে বুকের মাঝে
কি করেছি ভেবে সকাল-সাঝে?
আমার ঘরেই আজ নেই আমার আশ্রয়
কেন করেছি সন্তানের তরে
না খেয়েও খেয়ে থাকার অভিনয়।

দু:সহ যন্ত্রণায় কাটে প্রতিটা মূহুর্ত,
সহ্য করতে না পারা শরীর এখন
এখনো সময় কাটে অনাহারে
তবুও খুশি থাকে নাতি-নাতনীদের
তৃপ্তি ভরা আহারে!

আমার অনাগত আগামীর জন্য
শতাব্দীকাল দায়িত্বের বোঝা নিয়ে,
কোন ফল নেই তবুও গাধার মতো
পরের বোঁঝা নিজের মনে করে যাচ্ছি টেনে।

আমার উপর যেন শত দায়িত্বের ভার,
মরণ হলে কিছুই থাকবেনা আর
তবুও মিছে স্বপ্ন নিয়ে শতবছর ধরে
মিছে কল্পনায় কেন দিন করি পার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026