মে দিবস
- আমিনুর রহমান (তপু রায়হান) - মে দিবস

মে দিবস
আমিনুর রহমান
১.৫.২০২০

শ্রমিক শক্তি রুখে দাড়াও
রক্তচোষকদের করো পাকড়াও
ন্যায্য কর্মের ন্যায্য মজুরী না পেলে
কারখানাতে দাও আগুন জ্বেলে।

তোমরাই হলে সভ্যতা সৃষ্টির কারিগর
তবুও কেন তোমাদের তরে,এত অবিচার?
ইমারত আর রাজমহল সব তোমাদের দান
ওরা মালিকপক্ষ;কতটুকু দেবে মুক্তিদান?

আট ঘন্টা কর্মের জন্য করেছিলে আন্দোলন
তবুও কেন এরচেয়ে বেশি রয়েছে কর্ম প্রচলন?
মে দিবসের শিক্ষা কি ছিল;ভুলে গেছ ইতিহাস!
স্বাধীনতা চাওয়ার দণ্ডে পাওয়া এগারোটা লাশ!

মালিকপক্ষ তোমার শ্রমে করেছে বাড়ি-গাড়ি
তোমার বুকেই গুলি চালিয়ে করছে মাতব্বরি!
শ্রমিকের উপর জুলুম করার কে দিল এখতিয়ার?
কেড়ে নাও ওদের হাত থেকে জুলুমের হাতিয়ার।

দিকে দিকে আজ ভেসে যায় মজলুমের আর্তনাদ
জালেমের জুলুমে মজদুর মজলুম করে অভিশাপ
বন্ধ হোক শিশুশ্রম,মানবতার ফের হোক আবাদ
আজ মেহনতি মানুষের প্রতি জানাই জিন্দাবাদ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।