মাহে রমজান
- আমিনুর রহমান (তপু রায়হান) - মাহে রমজান

মাহে রমজান
আমিনুর রহমান
১.৫.২০২০

আহলান সাহলান মারহাবান
খোশ আমদেদ মাহে রমজান,
একটি বছর পেরিয়ে আবার
নিয়ে এলো নাজাতের পয়গাম।

সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত
খাদ্য পানাহার-স্ত্রী সহবাস হারাম,
প্রচেষ্টা-আত্মসংযমের নাম সিয়াম
খাদ্য-পানীয় গ্রহণের বিরুদ্ধে সংগ্রাম।

সিয়াম পালন করো ওহে মুসলমান
মুমিনের উপর সিয়াম ফরজ বিধান,
সিয়াম প্রভুর সন্তুষ্টি লাভের মাধ্যম
সিয়ামকারী পাবে জান্নাত রায়হান।

সতের রমজানে সংঘটিত যুদ্ধ বদর
সম্মানিত রাতের নাম লাইলাতুল কদর,
সওয়াবের আশাতে করলে ইবাদত
মাফ করে দেবেন প্রভু,করবেন রহমত।

নফল ইবাদতে কেটে যায় যেন দিন-রাত
জামাতে তারাবীহর নামায পড়া সুন্নাত,
সক্ষম দেহে সিয়াম পালন বাধ্যতামূলক
বেশি বেশি দান করো সাদাকাতুল ফিতর।

মাহে রমজান শেষ হলে আসে খুশির ঈদ
সিয়ামকারীর জন্য ঈদগাহে যাবার তাকিদ,
মিনার থেকে আজানের ধ্বনি বাঁজে সুরে সুরে
আনন্দের বন্যা বয় প্রতি মুমিন-মুত্তাকীর ঘরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026