সফল মানুষ
- শেখ মাফিজুল ইসলাম
যারা হাসতে জানে
ভালোবাসতে জানে
জ্ঞানী লোকদের পায় কদর;
যারা চলতে জানে
চলার মানেও জানে
পায় বাচ্চাদের আদর।
সে-সমঝদারই হোক
কিম্বা সমালোচক,
প্রশংসায় যার পঞ্চমুখ;
যে-বেইমান চেনে
চেনে ভণ্ড প্রতারক,
কৃত্রিম নয় যার শোক।
যে সুন্দরের মহিমা চেনে
যে মানুষের মহত্ত্ব বোঝে
যে প্রতিদান করে না আশা
যার মনে অগাধ ভালোবাসা।
যে হাসিতে উচ্ছ্বসিত
যে গান গেয়ে উদ্বেলিত
যে কাজে কর্মে প্রাণবন্ত
স্বাচ্ছন্দ্য যার কব্জায়;
সেই হয় সফল মানুষ
শেষটায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।