মোহাবিষ্ট
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

মোহাবিষ্ট
আমিনুর রহমান
২.৫.২০২০
মাঝে মাঝে অপরাহ্নে দেখি আকাশের নীল
রাতে জোনাকির মতো তারারা করে ঝিলমিল
স্বপ্নের কুয়াশার ঘোরে দেখি রোদ্র উজ্জ্বল
দূর পথে প্রিয়ার বিস্ফোরিত চোখ ছলছল!

বৃত্তপথে হেঁটে চলেছি আমি এক মুসাফির
বিশ্রাম নেই বসে খাওয়া চা কিংবা কফির
তিমির রাত্রির প্রাপ্তি মুক্তি মিলবে কি অচির?
আমি কারো পথচেয়ে হয়েছি উতলা অধীর।

দূর সমুদ্র-কল্লোল ডেকে ফেরে বারেবার
নবীন পাখিরা কুঁড়েঘরে পেতেছে সংসার
বিষন্ন প্রহরে এলো ঝড়,চারিদিকে অন্ধকার
কখনো পারিনি বুঝতে আমি ঠিক কার!

যুগান্তরের পরিক্রমায় হয়নি সেসব দেখা
কার সমুদ্রে হলো বিলীন মু্ক্তার কাজলরেখা
হারিয়েছি সেই কবে যার ছবি মনে আঁকা
স্বপ্নের রাজকুমারী;সে আমার অভিসারিকা!

ধূসর নীলিমায় রঙে মিশে কবিতার খাতা
যার তরে লিখে যায় কতশত কল্প-কথা
ব্যথিনী ছাড়া কেউ বোঝেনা বিয়োগব্যথা
বৃষ্টি শেষে এমনি ঝরে পড়ে কিছু কদম পাতা।

চাতক প্রাণ শুধু হারানো প্রেম ফিরে ফিরে চাই
এই মেঠোপথ ধরে সে কি এখনো হেঁটে যায়?
অবচেতন মন তার সুগন্ধীর ঘ্রাণ খুঁজে পাই
অলীক কল্পনা আর সুখস্মৃতি কাঁদিয়ে বেড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৫-২০২০ ১৯:৫৬ মিঃ

কমনীয় ভাবনা


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026