আমাদেরই বাংলাদেশ
- রুবিনা মজুমদার
লক্ষ কোটি সবুজ গ্রাম
হাজার হাজার তার নাম ।
এইতো আমার নীড় ,
এখানে জন্মেছে কতো বীর ,
এইতো আমার বাংলারে ...
আমাদেরই বাংলাদেশ ।
মায়ের মমতায় ঘেরা ,
বাবার ছায়া সর্বসেরা ।
বোনের স্নেহের বাঁধনে ,
ভাই এর আদরের শাসনে ।
এই জীবনের পথচলা ,
দু'চোখে রঙ্গিন স্বপ্ন বোনা ।
এইতো আমার নীড়
এখানে জন্মেছে কতো বীর ,
এইতো আমার বাংলারে
আমাদেরই বাংলাদেশ ।
পাখী ডাকা ভোরে ...
লাঙ্গল কাঁধে ফেলে ,
গ্রামের মেঠো পথ ধরে
হেঁটে যায় গ্রামের কতো কৃষকের ছেলে ।
মাথার ঘাম পায়ে ফেলে ,
দিনরাত পরিশ্রম করে
কৃষক ব্যাস্ত থাকে খাদ্য - শস্য উৎপাদনে ।
এইতো আমার নীড় ,
এখানে জন্মেছে কতো বীর ,
এইতো আমার বাংলারে ...
আমাদেরই বাংলাদেশ ।
বড় বড় শহরের বাবু সাহেবরা
কখনো কি মনে রাখে তা ,
কৃষকের অক্লান্ত পরিশ্রমের ব্যাথা ।
প্রতিটি শস্য কণার সাথে ...
মিশে থাকে কৃষকের কতো মমতা ।
এইতো আমার নীড় ,
এখানে জন্মেছে কতো বীর
এইতো আমার বাংলারে ...
আমাদেরই বাংলাদেশ ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।