ঈমান আনো
- আমিনুর রহমান (তপু রায়হান) - ধর্মীয়

ঈমান আনো
আসহাবে কাহাফের সাত যুবকের মতো
আসহাবুল উখদুদের মতো
ইব্রাহীম আ: এর মতো
বেলালের মতো
খাব্বাব-খোবায়েবের মতো
খাদিজা-মারইয়াম-সুমাইয়ার মতো।

ঈমান আনো সাহাবায়ে আজমাঈনের মতো
আসহাবে সুফফার মতো
যারা আল্লাহ ছাড়া কারো পরোয়া করেনা
দুনিয়ার কোন শক্তিকে ডরেনা
যারা বিশ্বাস করে সকল শক্তির উৎস আল্লাহ
যারা সত্যনিষ্ট পথের অনুসারী
তাদের মতো ঈমান আনো।
৮.৫.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।