দেশটাকে ভালবাসি
- আমিনুর রহমান (তপু রায়হান) - দেশাত্মবোধক

দেশটাকে ভালবাসি
আমিনুর রহমান
৭.৫.২০২০

দেশটাকে ভালবাসি
যেমনটা আমার আগুনে দগ্ধ কাঁটা হাত দেখে মনে পড়ে প্রেয়সীর কথা ঠিক তেমনটি।

আমার ভালবাসা বেশ পুরাতন ক্ষতের মতোন
দেশের বিরোধীদলের কষ্ট ও আপন মনে হয়
ধর্মান্ধ আর নাস্তিক হত্যাকে ও অবৈধ মনে করি।

পৈশাচিক আনন্দে বিভোর হতে ভুলে গিয়েছি
কবিমন হত্যা,সংঘাত,বিভেদকে মানেনি কখনো
কিন্তু মীরজাফরদের ঘৃণা করেছে চিরকাল ধরে।

যখন ক্ষুধার অভাবে কেউ মরে পড়ে থাকে রাস্তায়
তখন অবাক হয়ে ভাবি সোনার মানুষ কেউ হলোনা!
নারীর চিৎকার শুনে ভাবি ফিরে যায় আবার একাত্তরে।

বিধ্বস্ত জনপদ এখনো জিম্মি গুটিকয়েকের হাতে
পাখিরা এখন আর গান করেনা,বিলাপ করে কাঁদে
বনানীঘেরা শ্যামল প্রান্তর এখন মরুভূমির মতোন।

একতারার সুর নেই,পালকির গান ও হারিয়েছে কবে
বিক্ষুব্ধ ঝড় আছে,নিষ্ঠুর মনুষ্যত্বহীন মানুষ আছে
নষ্ট প্রজন্মের রাজনীতি শিখিয়েছে বিভেদের বীজ।


প্রেমিকার দোষচর্চা করিনি কখনোই
ভুল সময়ে হলেও সেই আমার প্রথম প্রেম
আমার জন্ম যেই মাটিতে সেই মাটিকে অনেক ভালবাসি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026