হে যুবক-যুবতী
- আমিনুর রহমান (তপু রায়হান)
হে যুবক-যুবতী
আমিনুর রহমান
৭.৫.২০২০
হে যুবক
বুকে হাত রাখো
কৌমার্যের শপথ করে বলো তুমি নিষ্পাপ।
হে যুবতী
কুমারী যদি হও
শপথ করে বলো আড়ালে কেউ ধরেনি তব হাত।
ক্লাবের প্রমোদ আসরে বিভোর
মদের পেয়ালাতে অমৃত ঢেলে
অথবা নৈশ অন্ধকার প্রকোষ্ঠে
কামনার আগুনে জিপার খুলে
গোলাপ বনে সাপের ফণা
দেখে হয়েছিলে আনমনা?
বিদগ্ধ আত্বার বিলাপ শুনে
রাত কেটেছে কি তারা গুনে?
হে যুবক-যুবতী
মনে পড়ে কোন এক সন্ধ্যায়
স্বপ্নের পাখি যায় উড়ে যায়
বিষাদবরণে ডেকেছিল কালমেঘ
ঝড়ে নিভেছিল প্রেমের আবেগ।
চোখ মেলে চেয়ে থাকে রক্তপাথর
অন্ধগলিপথে একা নির্বিকার চাতক
ষোড়শী যৌবনার বর্ণালী স্বপ্ন আঁধার
ধ্রুপদ বৃষ্টিজলে চাপা বেদনার পাহাড়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।