বলতে পারো
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

বলতে পারো
কেন কেউ থাকে দশতলাতে
কেউ গাছতলা?

বলতে পারো
কেন কারো জীবন কাটে সুখতর
কারো জীবন বিপন্ন মানবেতর

বলতে পারো
কেন কারো থাকে খাদ্যগুদামঘর
কেউ একবেলা কেন পায়না খাবার?

বলতে পারো
কেন কারো থাকে পাহাড়সম টাকা
আবার কারো পকেট থাকে ফাঁকা?

বলতে পারো
সমাজ নিয়ে কারা খেলছে গেম
গদীপ্রেম বড় নাকি বড় দেশপ্রেম?

বলতে পারো
শীর্ণদেহী নেতা কেন হচ্ছে ফুলে দুম্বা-খাসি
ভোট দেওয়া জনতা কেন খাচ্ছে খাবার বাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026