হেরার নূরের জ্যোতি
- আমিনুর রহমান (তপু রায়হান) - ধর্মীয়

হেরার নূরের জ্যোতি
আমিনুর রহমান
৮.৫.২০২০
হেরা হতে জ্বলে নুরে জ্যোতির
কেটে যায় ঘোর জাহেলী তিমির
মানুষ পেল সিরাতুল মুস্তাকীম
ঘোষনা দিলেন আল্লাহ হাকিম।

সব খোদার অস্তিত্ব হলো বিলীন
একত্ববাদের ঘোষনা সর্বকালীন
সকল নবীর দ্বীন ছিল ইসলাম
একত্ববাদী জাতির নাম মুসলমান।

বহু খোদার পূজার হলো অবসান
দিলেন আল্লাহর দাসত্বের পয়গাম
যিনি সৃষ্টি করেছেন সারা-জাহান
তিনিই মালিক প্রভু,সর্বশক্তিমান।

সকল সৃষ্টি যার তরে করে গুনগান
পশু-পাখি,গাছ-পালা,জ্বিন-ইনসান
মুছে গেল মানুষ হয়ে মানুষের ভয়
ফিরে এলো ধরায় আল্লাহর জয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026