কিছু প্রশ্নের উত্তর কে দেবে?
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

কিছু প্রশ্নের উত্তর দেবে কে?
আমিনুর রহমান
৭.৫.২০২০

এখনো খাবার অভাবে কেন মরে মানুষ
যৌতুকের দায়ে গৃহবঁধুর শরীর ঝলসে যায়
লম্পট নেতা কেন হরণ করে কিশোরীর দেহ?
আপসের রাজনীতিতে ক্ষমতার পালাবদল হয়!

মেধাবী ছেলেটা কেন পিস্তল নিয়ে ঘোরে
কলমের খোঁচাতে আটকে থাকে কারো ভবিষ্যৎ
ওয়ানটাইম কলমের মতো প্রেম কেন পাল্টায়
কেন বরাদ্দের টাকা দেশসেবক করে আত্মসাৎ?


কেন বন্ধ করা হয়না ক্লিনিকের কালো ব্যবসা
কেন ফরমালিন ভরা খাবার-বিষাক্ত নিশ্বাস
কেন আত্মহত্যা করে মরছে মেধাবী বেকার
কেন বুদ্ধিজীবিরা রাজনৈতিক নেতার সেবাদাস।

কেন উচ্চবিদ্যাপিঠে রয়েছে কিছু ধর্ষক শিক্ষক
কেন শ্রেনীকক্ষে চলে বেত্রাঘাত ও বলাৎকার
কেন রেজাল্টের প্রলোভনে সতীত্ব কেড়ে নেয়
কেন হলরুম থেকে ভেসে আসে নারীর চিৎকার!

কেন নীতির নামে দূর্নীতির মহড়া চলে রাতদিন
মানুষ ক্রমেই হচ্ছে নির্দয়-নিষ্ঠুর মনুষ্যত্বহীন
কেন দেশসেবার নামে গড়ছে ব্যাংক-ব্যালান্স
মানবতার খোশসে নপুংশকদল হচ্ছে নেতৃত্বহীন।

কেন পরকে দোষারোপ করে নিজের ঢোল পেটা
কেন কালোবাজারি বানায় টাকার পাহাড়
কেন এটা নেই,ওটা নেই বলে জনতার ধীক্কার
তবুও প্রতিদিন মাইকে ভাসে উন্নয়নের জোয়ার।

এতো ডাকাডাকি তবুও কেন বধির স্রষ্টা-দেবতা
সব শেষ হলে তবে খুলবে কি ভগবানের দরবার?
এ ধরাধামে যদি অপরাধী পেয়ে যায় পার
তবে পরপারে প্রহসনের বিচারের কি দরকার?

কেন নেতার জন্য গলাবাজি করে মরে হয় লাশ
নেতা-নেত্রীদের সন্তানের জীবন কেন মূল্যবান
দেশ যাদের কাছে হাতের খেলনা পুতুলমাত্র
ক্ষমতার মোহে তারাই কেড়ে নেয় দেশের সম্মান।

দেয়ালে ঠেকেছে পিঠ আর দেখিওনা ছলা-কলা
কমরেড,রক্তে লাল হয়েছে জমিন এসো ফিরে
এসে দ্যাখো,রক্তে লাল হয়েছে দেশের মানচিত্র
বাংলা খুবলে খুবলে খাচ্ছে লাখ শকুন ঘিরে।

যখন বিশ্ব এগিয়ে চলছে,আমরা রয়েছি পিছিয়ে
পাঁচ বছর শেষ হলেই যারা কুম্ভিরাশ্রু ঢালে
যদি পাঁচ বছরে হয় অবিচার;কেউ না খেয়ে মরে
হে মজলুম জনতা!জুতা মারো তাদের গালে।

কোথায় সোনার বাংলা,কোথায় সোনার মানুষ
এখানে ঘুষ ছাড়া ভাল চাকুরি মেলেনা
সুদের দেনা মেটাতে যেখানে আত্মহত্যার চল
মুখোশের আড়ালে বাস আমরা কতোক হায়েনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026