অশ্রুজল
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেম+মরমী

অশ্রুজল
আমিনুর রহমান
৫.৪.২০২০

কত অশ্রুজলে ভিজিয়েছি বালিশ
কত রাত তন্দ্রাহারা
কত কাল কারো জন্য করেছি প্রতীক্ষা
মেলেছি স্বপ্নের পসরা।

ব্যর্থ মনোরথ নিয়ে কেঁদেই গেলাম
কি পেলাম জীবনে
শূন্য হাতে ফিরেছি নিরাশ হয়ে
প্রেমের প্রতিদানে।

যার জন্য কেঁদেছি দিনের পর দিন
সে তখনো আনন্দে বিভোর
একটু প্রেম পাবার আশায় ভাবনায়
কত রাত কেটে হয়েছে ভোর।

যার জন্য না খেয়ে করেছি অভিমান
সে তখন খেয়ে ঘুমে অচেতন
ক্ষুধার যন্ত্রণায় করেছি নির্ঘুম পায়চারি
ভুল প্রেমে কাটিয়েছি সমগ্রজীবন।

আবেগের বশে বারবার হয়েছি বিক্ষত
সময়ের স্রোতে তবু মুছে যায় ক্ষত,
বেহিসাব ঝরা চোখের জল ছলছল
বেঁচে থাকার প্রত্যয়ে যুন্ধ অবিরত।

প্রভুর জন্য দেয়নি একফোঁটা অশ্রুজল
তাই প্রভুর দুয়ারে ফের তুলেছি হাত
ব্যথিত প্রেমিক মন করেছি সমর্পন
অধমকে ক্ষমা করো;করি মোনাজাত।

দেখার শক্তির জন্য দিয়েছ যে চোখ
কেঁদেছি সে চোখে মানুষের তরে
বৃথা ছিল প্রেমের কান্না,জ্বালা-শোক
শুকরিয়া,ফুটিয়েছ ফুল মম মরুপ্রান্তরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026