রহস্যময়ী নারী
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
নারী তোমাকে বারবার দেখি
প্রতিবারই কিছু একটা আবিষ্কার করি
আবার পুনরায় দেখতে গিয়ে ভুল করি
সবটা কখনোই বুঝতে পারিনা তোমার।
বিয়ের মানে নয় সে ক্রীতদাস তোমার
জানি নারী অবাধ্য অবলা চিরকাল
ব্যক্তিগতজীবনে তার ও উড়বার স্বাধীনতা আছে
আছে অধিকার পৃথিবী ঘুরে-ফিরে দেখার।
রহস্যঘেরা শরীরে পূর্ণ যৌবনের আগমন
সুন্দরের প্রতিমা নারী;যেন সদ্য ফুটন্ত গোলাপ
কবির কল্পনায় যে পৃথিবীর সপ্তাচার্য রূপ
মদিরার নেশার ঘোর কেটে গেলে জীবন আঁধার।
লাবণ্য ছুঁয়ে ধরনীর বুক;সিঁথিতে কার নাম লেখা
রুপন্তী,তব পুতুল করে কি গড়েছেন বিধাতা?
দেখেছিলে কি দেবী আফ্রোদিতির রূপের মহিমা
খুব ইচ্ছে ছিল তোমায় নিয়ে সপ্তডিঙা পার হবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।