তোমার চোখ এতো স্বপ্ন দেখে কিভাবে?
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

তোমার চোখ এতো স্বপ্ন দেখে কিভাবে?
আমিনুর রহমান
২২.৩.২০২০
লেখার সময়: রাত ৯.৫০ মিনিট
নিজ বাসভবন

অন্তরা,
কেমন করে তুমি ঘড়ির পেন্ডুলামের মতো ঘুরতে থাকো
ঘুরাতে থাকো আমাকে
অন্যকে,শতজনকে
একটা মন দিয়ে এতো জনকে কিভাবে বাঁধতে পারো?
সাঁতার কাটো আমার নদীতে
অন্যজনের,শতজনের মোহনাতে ভাসো

মায়াবী চোখেই হারিয়ে ফেলি ঠিকানা
সবাই কি আমার মতোই চোখে হারায়?
তোমার মন বটগাছের ছায়ার মতো
চাইলেই যে কেউ বসতে পারে
হোক সে অন্যকেউ,হোক সে আমি
আমার স্বপ্নময়ী চোখ থাকে শুধু তোমাকে ঘিরে
বুঝতে পারিনা আমি
তোমার চোখ এতো স্বপ্ন দেখে কিভাবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026