সাধের সংসার
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ

ভুল ভ্রমর, ভুল প্রজাপতি
গুটিকয়েক মন্ত্রবলে সিদ্ধ জুটি;
মানসাঙ্কে শূন্য হলেও
সামাজিকতায় চলনসই পরিপাটি!
অন্তঃপুরে একান্তে নিত্য বাদানুবাদ,
রিপুর তাড়নায় ক্ষনস্থায়ী মাতামাতি!

সহাস্য বদনে টাঙ্গনো যুগল ছবি,
একই ছাদের নীচে জীবন পার!
নিরবে হজম করা শত অত্যাচার,
এর নাম সাধের সোনার সংসার!

সংসারে সুখ-শান্তি চুলোয় যাক,
সংসারটা টেকসই হওয়া জরুরী!
সারাদিন দক্ষ পাকা অভিনয়
আর মেকী হাঁসির ছড়াছড়ি!
বিশ্ব জানুক আমরা দারুন জুড়ি
অবসরে চলুক নিত্য মারামারী!


শাওনাজ, ঢাকা।
১৯.০৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026